প্রথম দিন
- রাত: ঢাকা থেকে রাতে বান্দরবান এর উদ্দেশ্যে যাত্রা (বাস)
- সকাল: বান্দরবান থেকে থানচির উদ্দেশ্যে যাত্রা (চাঁদের গাড়ি/সিএনজি/লোকাল বাস – প্রায় ৪ ঘণ্টা লাগবে)
- দুপুর: হাইল্যান্ডার্স পার্ক এন্ড রিসোর্টে পৌঁছানো, চেক-ইন
- বিকেল: রিসোর্ট ঘোরার সময় — ক্যাফেটেরিয়া, জাদুঘর ইত্যাদি
- সন্ধ্যার আগে: হিলটপ সুইমিংপুল ও জ্যাকুজির সুবিধা নেওয়া
- রাত: রিসোর্টে রাত কাটানো (কটেজ/ডরমেটরি)
দ্বিতীয় দিন
ভোরে: প্রাকৃতিক দৃশ্য দেখা, ফটোগ্রাফি
- সকাল: সাঙ্গু নদী থেকে নৌবিহার (রিমাক্রি / আফিয়ামুখ) (এক্সট্রা পে-আলোচনা সাপেক্ষে)
- মধ্যাহ্ন: রিসোর্টে ফিরে খাবার
- বিকেল: নাফাখুম জলপ্রপাত ও আশেপাশে ভ্রমণ
- সন্ধ্যায়: রিসোর্ট এ রাত্রি যাপন
- পরের দিন সকাল বেলা থানচি টু বান্দরবান টু ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়া
যাতায়াত পরিকল্পনা (Dhaka / Chittagong থেকে)
১. ঢাকা থেকে বান্দরবান
- ঢাকা →বান্দরবান (বাস / প্রাইভেট গাড়ি) Iconic Express / Saintmartin Paribahan / Shyamoli etc.
- চট্টগ্রাম →বান্দরবান সদর (বাস বা প্রাইভেট গাড়ি)
- বান্দরবান থেকে আলীকদম পর্যন্ত সড়কপথে যাত্রা (Chader Gari)
২. আলীকদম থেকে থানচি
- আলীকদম থেকে থানচি রাস্তা ধরে গাড়ি চালিয়ে উঠে আসতে হবে। এই রাস্তা “Dim Pahar” পার হয়ে যায় — এটি দেশের একটি উঁচু পাহাড়ি সড়ক।
- রাস্তা কিছু অংশে খারাপ বা কাঁচা হতে পারে — মনে রাখবেন, পাহাড়ি এলাকায় যান চলাচল ধীর হবে।
৩. থানচি থেকে রিসোর্ট
- Highlanders Park & Resort টি থানচি পুলিশ স্টেশন এর নিকটবর্তী স্থানে অবস্থিত।
- রাস্তা শেষ পর্যন্ত গাড়ি চালিয়ে যেতে হবে, তারপর পার্কিং এ গাড়ি রেখে কিছুটা পথ হেঁটে রিসোর্টে পৌঁছাতে হতে পারে।
কিছু অতিরিক্ত টিপস
- রাতের বেলায় যাত্রা করা ঝুঁকিপূর্ণ হতে পারে — দিনের আলোতে চলাচল সুবিধাজনক।
- মোবাইল নেটওয়ার্ক রবি/ বাংলালিংক
- গাইড বা স্থানীয় হেল্প নেওয়া ভালো হবে।
Leave a review