মেঘের রাজ্য সাজেক ভ্যালি রাঙামাটি জেলায় হলেও যেতে হয় খাগড়াছড়ি হয়ে। অল্প খরচে পাহাড় আর মেঘ দেখার সেরা জায়গা।

কীভাবে যাবেন

ঢাকা থেকে রাতের বাসে খাগড়াছড়ি, সেখান থেকে চাঁদের গাড়ি বা সিএনজিতে সাজেক। আর্মি এসকর্টের নির্দিষ্ট সময় মেনে চলতে হয়।

টিপস

  • ভোরে উঠে হেলিপ্যাড বা কংলাক পাহাড় থেকে মেঘ দেখুন
  • ছুটির দিনে আগে থেকে রিসোর্ট বুক করুন
  • নগদ টাকা সাথে রাখুন, সব জায়গায় নেটওয়ার্ক থাকে না
  • স্থানীয় মানুষ ও পরিবেশের প্রতি সম্মান রাখুন, প্লাস্টিক ফেলবেন না

ঝামেলা ছাড়া যেতে চাইলে আমাদের সাজেক প্যাকেজ দেখুন।